Published : 21 May 2013, 07:08 AM
আল আমিন বেভারেজ ও আল আমিন সুইটস এন্ড ক্রেকার্সের শ্রমিক-কর্মচারীরা মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের সোনাপুর-মাইজদী সড়ক অবরোধ করে।
আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা জানান, এ প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারী রয়েছে। গত জানুয়ারি মাস থেকে মালিকপক্ষ তাদের বেতন-ভাতা দিচ্ছে না।
এ নিয়ে বারবার মালিকপক্ষের কাছে ধরণা দিয়ে কোনো ফল না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একই সময় কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।