Published : 19 May 2013, 02:44 PM
রোববার পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মনসুর কূপ খনন কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, নতুন এই কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। আগামী তিন মাসের মধ্যে খনন কাজ শেষ হবে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ী গ্রামে ১৯৬৯ সালে বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবিষ্কৃত হয়। ওই বছরেই সেখানে একটি কূপ খনন করা হয়। পরে ১৯৮১-৮২ সালে আরো চারটি এবং ১৯৮৯-৯০ সালে তিনটি কূপ খনন করা হয়।
অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।