বিয়েতে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
বরগুনা সদরে সোমবার রাতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার নবম শ্রেণির ওই ছাত্রী সদর থানায় এসে তিন জনকে আসামি করে একটি মামলা করেছে।
আসামিরা হলেন উপজেলার নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের নাননা, জাফর হোসেন ও কবির হোসেন।
বরগুনা থানার ওসি শীলমনি চাকমা সাংবাদিকদের বলেন, ওই ছাত্রী প্রতিবেশী একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। বাড়ি ফেরার পথে ওই তিন বখাটে তাকে ধর্ষণ করে।
ওসি আরো বলেন, বরগুনা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
