২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে রকেট শেল বিস্ফোরণে নিহত ৯

হতাহতরা সবাই এক পরিবারের সদস্য। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 11:39 AM

Updated : 12 Dec 2023, 11:39 AM

পাকিস্তানের সিন্ধু প্রদেশ রকেট লঞ্চারের একটি শেল বিস্ফোরিত হয়ে পাঁচ শিশুসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার কাশমোর জেলার মেহওয়াল শাহ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

কাশমোরের জ্যেষ্ঠ পুলিশ সুপার রোহাইল খোসো পাকিস্তানের ইংরেজি ভাষার সংবাপত্র ডনকে বলেছেন, নিহতদের মধ্যে পাঁচজন শিশু, দুজন নারী এবং বাকি দুজন পুরুষ। আহত এক নারীকে লারকানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই এক পরিবারের সদস্য। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। 

পুলিশ কর্মকর্তা রোহাইল খোসো বলেন, শিশুরা খেলার সময় একটি রকেট শেল পেয়ে সেটি বাড়িতে নিয়ে যায়, সেখানে সেটি বিস্ফোরিত হয়।

রকেট শেলটি কীভাবে ওই এলাকায় গেল এবং সেটি কীভাবে বিস্ফোরতি হল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়গুলো তদন্ত করছে। সংবাদসূত্র: ডন

 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)