২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে হারিকেন ইয়ানের ধ্বংসযজ্ঞ

যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবের কিছু চিত্র তুলে ধরেছে রয়টার্স।

রয়টার্স

Published : 02 Oct 2022, 09:02 PM

Updated : 03 Oct 2022, 08:47 AM

যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে শত শত কোটি ডলার মূল্যের সম্পদ, অবকাঠামো, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হওয়াসহ ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বুধবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূল দিয়ে ইয়ান স্থলে উঠে এসে সেখানকার সৈকতের শহরগুলোতে তাণ্ডব চালিয়ে দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত করেছে। ইয়ানের ব্যাপক ধ্বংসযজ্ঞের কিছু চিত্র তুলে ধরেছে রয়টার্স।

Image

ফ্লোরিডার পুন্টা গোর্দা শহরে হারিকেন ইয়ানে তছনছ হয়ে যাওয়া ঘরবাড়ি।

Image

ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে হারিকেন ইয়ানের প্রভাবে সৃষ্ট বন্যায় পানিতে ভাসছে ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তা।

Image

ফ্লোরিডার লি কাউন্টির সানিবেল দ্বীপে আংশিক ভেঙে পড়া রাস্তা।

Image

ফ্লোরিডার ফোর্ট মায়ার্স সৈকতে হারিকেন ইয়ানে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স।

Image

ফোর্ট মায়ার্স সৈকতে বিমান থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে হারিকেন ইয়ানে লন্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়ি

Image

সানিবেল দ্বীপে ভেঙে যাওয়া রাস্তা।

Image

পাইন দ্বীপে হারিকেন ইয়ানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

Image

ফোর্ট মায়ার্স সৈকতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।