২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় সফরে যাওয়ার আগে দিয়ে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।

উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দক্ষিণ কোরিয়া

ছবি; রয়টার্স

রয়টার্স

Published : 28 Sep 2022, 07:33 PM

Updated : 29 Sep 2022, 12:03 AM

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে পরীক্ষামূলকভাবে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

বুধবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় সফরে যাওয়ার আগে দিয়ে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, “উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি বুধবার বিকালে রাজধানী এলাকা থেকে ১০ মিনিটের ব্যবধানে পূর্ব উপকূলের সাগরের দিকে উড়ে গেছে।”

দক্ষিণ কোরিয়া এই পরিস্থিতিতে নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে সামরিক প্রস্তুতি বহাল রেখেছে বলে জানানো হয় বিবৃতিতে।

উত্তর কোরিয়া এ সপ্তাহের শুরুর দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এই দুই ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৃহস্পতিবারেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণের উত্তেজনাকর সীমান্ত এলাকাতেও হ্যারিস সফর করবেন।

সীমান্তে উত্তর কোরিয়ার কোনওরকম হুমকির ক্ষেত্রে যুক্তরাষট্র দক্ষিণ কোরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পূর্ব উপকূলে নৌমহড়াও চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া প্রায়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে থাকে। দুই দেশের এই মহড়াকে আগ্রাসনের মহড়া হিসাবেই দেখে আসছে উত্তর কোরিয়া।