২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে রাজা তৃতীয় চার্লস যুগের সূচনা

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সম্রাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস।

রয়টার্স

Published : 10 Sep 2022, 10:02 PM

Updated : 11 Sep 2022, 12:16 AM

বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে রাজা তৃতীয় চার্লসের প্রথম দিন তুলে ধরা হলো।

Image

রাজা চার্লসের সঙ্গে একই গাড়িতে বালমোরাল প্রাসাদ ছাড়ছেন তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা।

Image

স্কটল্যান্ডের বালমোরাল থেকে শুক্রবার লন্ডনের বাকিংহাম প্রাসাদে এসে পৌঁছান রাজা চার্লস ও তার স্ত্রী ক্যামিলা।

Image

রাজা এবং কুইন কনসোর্ট হিসেবে প্রথমবারের মত বাকিংহাম প্রাসাদের ভেতর প্রবেশ করছেন চার্লস ও ক্যামিলা।

Image

বাকিংহাম প্রাসাদের বাইরে নতুন রাজা চার্লসের হাতে চুমু খেয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এক নারী ভক্ত। নতুন রাজাকে স্বাগত জানাতে শুক্রবার অনেক ‍মানুষ লন্ডনের বাকিংহাম প্রাসাদের বাইরে জড়ো হন।

Image

নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং সদ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা লিজ ট্রাস বাকিংহাম প্যালেসে করমর্দন করছেন।

Image

প্রথমবারের মত রাজা হিসেবে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন চার্লস। যুক্তরাজ্যে টেলিভিশনে নতুন রাজার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

Image

লন্ডনে সেন্ট জেমসের প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলের সভায় উপস্থিত রাজা তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়মানুযায়ী অ্যাকসেশন কাউন্সিল প্রথমবার চার্লসকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সম্রাজ্যের রাজা ঘোষণা করে।

Image

লন্ডনে সেন্ট জেমসের প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলের সভায় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাও উপস্থিত ছিলেন।

Image

লন্ডনে সেন্ট জেমসের প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে চার্লসকে ব্রিটিশ সম্রাজ্যের রাজা ঘোষণার পর একটি শপথনামায় সই করছেন তিনি।

Image

সেন্ট জেমসের প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার পর ফ্রায়ারি কোর্টের উপরের বারান্দা থেকে সেই ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে।

Image

অ্যাকসেশন কাউন্সিলের রাজা ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস।