ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাআয়োজনের মধ্য দিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পরিণয়ে বাঁধা পড়লেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন।
বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ প্রায় ১৯০০ অতিথির উপস্থিতিতে বিয়ের শপথনামা পাঠ করেন এ নবদম্পতি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দায় দেখেন এ অনুষ্ঠান।
ক্যানটারবারির আর্চবিশপ কেট ও উইলিয়ামকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী ঘোষণা করেন।
প্রায় ১০ বছর প্রেমের শেষে পরিণয়ে আবদ্ধ হলেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24