২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টমিনস্টার অ্যাবে ঘিরে ভক্তরা

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবের পাশে জড়ো হয়েছে ব্রিটিশ রাজপরিবারের ভক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবের পাশে জড়ো হয়েছে ব্রিটিশ রাজপরিবারের ভক্তরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। অতিথিরা সাড়ে নয়শ' বছরের পুরণো চার্চ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ঢুকতে শুরু করবেন সোয়া ১টায়। কিন্তু দুদিন আগে থেকে সেখানে তাবু গেড়ে অপেক্ষা করছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা। সেখানে অবস্থান করতে থাকা ব্রিটিশ নাগরিক জমির বলেন, "ঘুম নেই। ঠাণ্ডা। প্রথমবারের মতো মেঝেতে শুয়ে আছি। মনে হচ্ছে, গৃহহ্নী মানুষের দুর্দশা বুঝতে পারছি।" যুক্তরাজ্যে অবস্থানকালে এমন অনুষ্ঠান দেখার সুযোগ হারাতে চান না ব্রাজিলিয়ান নাগরিক অ্যাঞ্জেলা। তিনি বলেন, "এটা চমকপ্রদ। ঠাণ্ডা ও কষ্টকর হওয়ায় এ ধরনের কাজ হয়তো আমার জীবনে আর কখনো হবে না। কিন্তু আমি যেহেতু এক বছরের জন্য যুক্তরাজ্যে আছি, আমি মনেকরি ব্রিটিশ রাজপরিবারের এ অনুষ্ঠান দেখাটা খুবই চমকপ্রদ হবে।" তাবু গেড়ে আছেন জিম্বাবুয়ের নাগরিক চেলসা ও জেসিকা স্পেনস। জেসিকা বলেন, "এটা সত্যিই একটি অসাধারণ ঘটনা যা জীবনে আর কখনো আসবে না।" সারা বিশ্বের প্রায় দুইশ' কোটি মানুষ টেলিভিশনে এ বিয়ের অনুষ্ঠান দেখবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। ১০৬৬ সাল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ব্রিটিশ রাজা বা রাণীর সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৩ ঘ.