২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবইল ফোনে ওয়েস্টমিনস্টার অ্যাবি

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের প্রভাব পড়েছে মোবাইল ফোনের এপ্লিকেশনেও। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের প্রভাব পড়েছে মোবাইল ফোনের এপ্লিকেশনেও। গুগলের অ্যানড্রয়েড, আইফোন ও আইপ্যাড গ্রাহকরা 'দ্য অ্যাবে থিডি' নামের এই সফটঅয়্যারের মাধ্যমে ভার্চুয়াল ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে ঘুরতে পারবেন। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহাসিক ওই গির্জাতেই শুক্রবার বিয়ে হবে কেট আর উইলিয়ামের। বিশেষ প্রযুক্তিতে তৈরি ত্রিমাত্রিক এই এপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকরা গির্জায় ঢুকবেন পশ্চিম দিকের দরজা দিয়ে। এ প্রবেশ পথ দিয়েই শুক্রবার ওয়েস্টমিনস্টারে ঢুকবেন কনে মিডলটন। এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী ও আর্কাইভের ছবিও রয়েছে এই এপ্লিকেশনে। তাছাড়া ব্রিটিশ রাজ পরিবারের আগের সব বিয়ের অনুষ্ঠানের ছবি ও গুরুত্বপূর্ণ তথ্যও রাখা হয়েছে উৎসুক পাঠকদের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯৫৯ ঘ.