ভোটার তালিকায় পরিবর্তন পর্যালোচনা করবে ভারতের নির্বাচন কমিশন
ভোটার তালিকায় পরিবর্তনের অভিযোগ ও নির্বাচন কমিশনারদের মতবিরোধের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তোলপাড় চলছে ভারতে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকায় পরিবর্তনের অভিযোগ নি
য়ে আলোচনার মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যার পর্যালোচনার নির্দেশ দিয়েছে কমিশন।
ভোটার তালিকায় পরিবর্তনের অভিযোগ ও নির্বাচন কমিশনারদের মতবিরোধের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তোলপাড় চলছে ভারতে।
বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়ার জন্য ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। লাখ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠেছে।
নির্বাচন কমিশনারদের মতবিরোধ নিয়ে কমিশন বলছে, যেকোনো প্রতিষ্ঠানে মতামত বা বিচার-বিশ্লেষণের ভিন্নতা থাকা স্বাভাবিক। কমিশনের সব পদক্ষেপই আইন অনুযায়ী নেওয়া হয়েছে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১০ মাসে অন্তত ১৪ বার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে নানা প্রশ্ন বা উদ্বেগ প্রকাশ করেন বাকি দুই নির্বাচন কমিশনার। এসবের বেশিরভাগই ছিল গত বছর শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া নিয়ে।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে। সিজেপি বলছে, তিনি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
নির্বাচন কমিশন শনিবার বলেছে, ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যারটি নির্বাচনি আইন ও বিধি মেনে কাজ করছে কি না, সেটি একজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে ও একজন স্বাধীন প্রযুক্তি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটি খতিয়ে দেখবে।
সেইসঙ্গে নথি বা তথ্যে অমিল কিংবা অসঙ্গতি রয়েছে বলে যেসব ভোটারকে চিহ্নিত করা হয়েছে, তাদের সরকারি অফিসে এসে হাজির হতে হবে না। এর পরিবর্তে স্থানীয় কর্মকর্তারাই সরাসরি তাদের বাড়ি গিয়ে বিষয়টি যাচাই-বাছাই করবেন।
