ফ্লাভিও বোলসোনারো যেভাবে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পালালেন
প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ব্রাজিলের ডানপন্থি এই সেনেটর কোনো ধরনের অপকর্মের কথা অস্বীকার করার পর গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান।
প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার তিন দিনের মধ্যেই ফ্লাবিও বোলসোনারে হঠাৎ করে ব্রাজিল থেকে উধাও হয়ে যান। এই ঘটনা শুরু হয়েছিল রোববারের রানঅফ নির্বাচনের ফলাফল মেনে নিতে তার অস্বীকার করার মাধ্যমে আর শেষ হয় আর্জেন্টিনা ও একুয়েডর হয়ে বুধবার তার মায়ামি পৌঁছানো দিয়ে।
অর্থ পাচার সংক্রান্ত একটি তদন্তের প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ডানপন্থি এই সেনেটর কোনো ধরনের অপকর্মের কথা অস্বীকার করার পর গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান।
রোববার: নির্বাচনে পরাজয় ও ফলাফল অস্বীকার
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে প্রায় ৪০ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। অথচ প্রথম পর্বের ভোটে জয় পেয়ে এই রানঅফ পর্বে এগিয়ে থেকেই ভোটের মুখোমুখি হয়েছিলেন।
হারার পরও নির্বাচনে পরাজয় স্বীকার করেননি বোলসোনারো। তিনি নির্বাচন বাতিলের দাবি জানাবেন বলে জানিয়েছেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্ট এক সিদ্ধান্তের মাধ্যমে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ায় তা নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলেছে।
কিন্তু বিশ্ব নেতারা দ্রুততার সঙ্গে লুলার জয়ের স্বীকৃতি দেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে প্রথমদিকে চুপ করে ছিলেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার: পাসপোর্ট আদেশ
এদিন ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন, “ব্রাজিলের নির্বাচন আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো মনে হয়েছে।”
কিন্তু বোলসোনারোর ডানপন্থি দল নির্বাচনের ফলাফলের স্বীকৃতি দেয়।
বোলসোনারো সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসের নির্দেশের প্রেক্ষিতে ফেডারেল পুলিশ তার পাসপোর্টগুলো জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এ সময় তিনি জানান, তিনি আদেশটি মেনে চলবেন আর ব্রাজিল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এমন জল্পনা নাচক করেন।
মঙ্গলবার: তার পালিয়ে যাওয়ার খবর
ব্রাজিলের স্থানীয় সময় দুপুর রাত ১টায় আর্জেন্টিনার নিউজ সাইট ইনফোবায়ে জানায়, বোলসোনারো আর্জেন্টিনার উদ্দেশে ব্রাজিল ছেড়েছেন আর সীমান্তের নিকটবর্তী পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দরে অপেক্ষারত একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।
সকাল ১১টা ১৫ মিনিটে আর্জেন্টিনার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বোলসোনারো এই দেশে প্রবেশ করেছেন এমন কোনো তাদের কাছে নেই। তারা আরও জানান, তাদের পরিদর্শকরা উড়োজাহাজটি ও এর ক্রুদের পরীক্ষা করে দেখেছেন আর সেখানে তারা বোলসোনারো ও তার পরিবারকে নিয়ে কোনো ফ্লাইটের পরিকল্পনা দেখতে পাননি।
সকাল ১১টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলের এক মুখপাত্র জানান, আর্জেন্টিনা লুলার জয়ের নোট নিয়েছে কিন্তু তাকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা করেনি। আর্জেন্টিনা বোলসোনারোর আশ্রয় প্রার্থনা বিবেচনা করবে কি না, তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ব্রাজিলে দুপুর ১২টা বাজলেও বোলসোনারো তখনও তার পাসপোর্ট জমা দেননি। এতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ সময় পার হয়ে যায়। কিন্তু তখন বোলসোনারো কোথায় তা কেউ বলতে পারছিল না। ব্রাজিলের ফেডারেল পুলিশ রয়টার্সকে জানায়, র্নিধারিত সময় পার হওয়ায় তার পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে।
দুপুর সোয়া ২টায় সিএনএন ব্রাজিল বোলসোনারোর মিত্রদের উদ্ধৃত করে জানায়, সেনেটর যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমিয়েছেন।
২টা ২০ মিনিটের দিকে বোলসোনারোর এক মিত্র রয়টার্সকে জানান, সেনেটর ইতোম্যেধ ব্রাজিল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন।
দুপুর আড়াইটায় মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বোলসোনারো যুক্তরাষ্ট্রমুখী একটা উড়োজাহাজে আছেন।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়া দিয়ে তাদের ভিসা মঞ্জুর করা হবে।
৬টা ২৫ মিনিটে লুলা বোলসোনারোর ব্রাজিল ছেড়ে পালিয়ে যাওয়াকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
বুধবার: যুক্তরাষ্ট্রে বোলসোনারো
রাত ১২টা ২২ মিনিটে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে দেখা যায়, বাইরেস ফ্লাইয়ের একটি গাল্ফস্ট্রিম জি৪০০ উড়োজাহাজ আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে।
রাত ১টা ৩০ মিনিটে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রে বোলসোনারোর আগমণকে সমর্থন করবেন। তিনি ব্রাজিলের নির্বাচনকে ‘খুব অদ্ভুত’ বলে বর্ণনা করেন।
রাত ২টায় আর্জেন্টিনার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বোলসোনারো ও তার পরিবার ২৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে বৈধ ভ্রমণ নথিসহ তানক্রেদু নেভিস সেতু পার হয়ে আর্জেন্টিনার মিসিয়োনেস প্রদেশে প্রবেশ করেন। পরে তারা পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দর থেকে বাইরেস ফ্লাইয়ের একটি ব্যক্তিগত উড়োজাহাজে উঠে একুয়েডরের গুয়াইয়াকিলের উদ্দেশে রওনা হন।
ভোর ৫টা ৪৬ মিনিটে উড়োজাহাজটি গুয়াইয়াকিলে গিয়ে হাজির হয়।
সকাল ৬টা ২২ মিনিটে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মায়ামির ওপা-লকা এক্সিকিউটিভ বিমানবন্দরের উদ্দেশে গুয়াইয়াকিল ছাড়ে।
ব্রাজিলের স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে উড়োজাহাজটি মায়ামি গিয়ে পৌঁছায়। রয়টার্সের ছবিতে বোলসোনারোকে তার স্ত্রী ও দুই কন্যাসহ উড়োজাহাজটি থেকে নামতে দেখা যায়।
