২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার থেকে চারদিনের প্রস্তুতিমূলক যৌথ মহড়া শুরু করার পরদিনই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।

দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 07:15 PM

Updated : 17 Aug 2022, 07:15 PM

পশ্চিম উপকূলীয় ওনচন শহর থেকে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

বুধবার দক্ষিণ কোরিয়ার এক সামরিক সূত্র একথা জানিয়েছে।

ওই সামরিক সূত্র জানায়, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ এবং পাল্লা জানতে বিস্তারিত বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার থেকে চারদিনের প্রস্তুতিমূলক যৌথ মহড়া শুরু করার পরদিনই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।

আগামী ২২ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উলচি ফ্রিডম শিল্ড নামে অনুষ্ঠিত হতে চলা যৌথ মহড়ার প্রস্তুতিপর্বে প্রাথমিক ওই মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

করোনাভাইরাস মহামারী এবং উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মাত্রা কমাতে গত কয়েক বছরে যৌথ মহড়া কমিয়েছে দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার অভিযোগ করে বলে আসছে, এসব যৌথ মহড়া আদতে তাদের দেশে আগ্রাসন চালানোর প্রস্তুতি।

গত দুই মাস ধরে কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া। এ সময় দেশটি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ব্যস্ত ছিল এবং গত সপ্তাহে এ ভাইরাস জয়ের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।

তবে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি পর্যবেক্ষণাধীনে আছে। এ পরীক্ষা চালানো হলে তা হবে ২০১৭ সালের পর প্রথম এ ধরনের কোনও পরীক্ষা।