১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীদের ‘গোল্ডেন ভিসা’ দেবে ইন্দোনেশিয়া 

৫ বছরের ভিসার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের ২৫ লাখ মার্কিন ডলারের কোম্পানি স্থাপন করতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:20 PM

Updated : 06 Oct 2023, 03:20 PM

জাতীয় অর্থনীতি চাঙা করতে বিনিয়োগ টানতে বিদেশি ব্যক্তি ও বিনিয়োগকারীদের আকর্ষণে ‘গোল্ডেন ভিসা’ স্কিম চালু করতে চলেছে ইন্দোনেশিয়া।

এ কর্মসূচির অধীনে দেশটিতে পাঁচ থেকে ১০ বছরের জন্য বসবাসের অনুমতি মিলবে। রোববার দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বিবৃতিতে বলেন, ৫ বছরের ভিসার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের ২৫ লাখ মার্কিন ডলারের কোম্পানি স্থাপন করতে হবে। ১০ বছরের ভিসার জন্য বিনিয়োগের পরিমাণ হতে হবে ৫০ লাখ ডলার।

এছাড়া ৫ বছরের ভিসার জন্য করপোরেট বিনিয়োগের ক্ষেত্রে পরিচালক ও কমিশনারদের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ এবং ১০ বছরের ভিসার জন্য এর দ্বিগুণ অর্থাৎ ৫ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।

ইন্দোনেশিয়ায় যারা কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, তেমন বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিন্ন বিধান আছে। তাদেরকে সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ ডলারের সরকারি বন্ড কিনতে হবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0a3m4DvGmR5uJXDhPiJ81PHriNsHpYc6x1xMNGck29mb5HW1KbwANn1ZhdFiRFftFl ]