২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফিকে যেতে হবে': লিবিয়ার দূতকে ব্রিটেন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে পদত্যাগ করতে হবে। গত কয়েকদিনে লন্ডন সফর করা লিবীয় দূত মোহাম্মদ ইসমাইলকে একথা জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

লন্ডন, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে পদত্যাগ করতে হবে। গত কয়েকদিনে লন্ডন সফর করা লিবীয় দূত মোহাম্মদ ইসমাইলকে একথা জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা। ব্রিটেনের সঙ্গে লিবিয়ার কোনোরকম সমঝোতার ক্ষেত্রে গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে বলে জানান তারা। কুইলিয়াম গবেষণা ও পরামর্শ দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন লিবীয় বিশ্লেষক নোম্যান বেনোটম্যান জানিয়েছেন, ইসমাইল একটি প্রস্তাব দিয়েছিলেন। এতে তিনি লিবিয়ার শাসক্ষমতায় গাদ্দাফির ছেলেদের আসীন হওয়া কিংবা অন্তত নতুন সরকারে তাদের একটি ভূমিকা রাখার কথা বলেছিলেন। আর ছেলেরা ক্ষমতা নিলে গাদ্দাফিও সসম্মানে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ইসমাইল। কিন্তু ব্রিটিশ কর্মকর্তারা ইসমাইলকে স্পষ্টতই জানিয়ে দেন, গাদ্দাফিকে আগে সরে যেতে হবে। বেনোটম্যান বলেন, ইসমাইলের এ প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই সামনে নিয়ে আসার চেষ্টায় ছিলেন গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলাম। কিন্তু এখন অনেক দেরী হয়ে গেছে। সাঈফের উর্ধ্বতন সহযোগী মোহাম্মদ ইসমাইল। ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য স