২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে মারা যাওয়া ৯ জনের লাশ হস্তান্তর

লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে ৯ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে ৯ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনি থেকে সোমবারের মধ্যে লাশগুলো ঢাকায় পৌঁছানোর পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। মঙ্গলবার সকালে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল পর্যন্ত নয়টি লাশ হস্তান্তর করা হয়েছে।" দশটি লাশের মধ্যে জাহিদ হাসান নামে একজনকে স্বজনরা শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি। হযরত আলী বলেন, "জাহিদ হাসানের স্বজনরা চাইলে মেডিকেল পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হবে।" তবে জাহিদ হাসানের বাবা আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলের উচ্চতা ৬ ফুট। কিন্তু মর্গে রাখা লাশটির উচ্চতা এর চেয়ে কম। যে নয় জনের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জের ফনু শেখের ছেলে আরিফ হোসেন (২২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জীবন সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর (২৫), নরসিংদীর পলাশ উপজেলার মফিজউদ্দিনের ছেলে রুহুল আমীন (২৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলিমুদ্দিনের ছেলে ফরিদ হোসেন (২৫), কিশোরগঞ্জের বাজিতপুরের শ্যামপদ পালের ছেলে ভীম কুমার পাল (২৫), ঢাকার সাভারের আব্দুল আজীজের ছেলে মো. শফিউল আজম (৪০), মাদারীপুরের রাজৈরের ইউনূস মাতবরের ছেলে সম্রাট (২২), নোয়াখালী চাটখিলের হেদায়েতুলল্লাহর ছেলে রুবেল (২২) এবং লক্ষ্মীপুরের রায়পুরের আব্দুর রহমানের ছেলে বিল