২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মার্কিন নৌ-হামলা শুরু

লিবিয়ার নৌবাহিনীর ওপর হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নৌবাহিনীর ওপর হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের ষষ্ট নৌবহরের কর্মকর্তারা মঙ্গলবার এক ব্বিৃতিতে জানান, রাজধানী ত্রিপোলির ২০০ কিলোমিটার পূর্বের মিসরাতা বন্দরে তিনটি লিবীয় জাহাজের ওপর হামলা চালানো হয়েছে। সেগুলোর মধ্যে লিবীয় ঊপকূলরক্ষী জাহাজ ভিট্টোরিয়া ছিলো। জাহাজ তিনটি থেকে বন্দরের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকায় সেগুলোর ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন মার্কিন কর্মকর্তারা। ১৯ মার্চ লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স। পরে তাদের সঙ্গে যোগ দেয় কাতার এবং ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার বলেন, হামলায় ভিট্টোরিয়া জাহাজটি অচল হয় এবং একটি বিধ্বস্ত ও আরেকটি ছেড়ে পালায় লিবীয় সেনারা। লিবিয়ার আশপাশের নৌপথে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস ব্যারি এবং পি-৩সি সমুদ্র টহল বিমান রয়েছে। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষ রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' গ্রহণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত হয় গত ১৭ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯০৩ ঘ.