২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আরো ২টি শহর বিদ্রোহীদের দখলে

লিবিয়ায় আজদাবিয়ার পর তেল বন্দর ব্রেগাসহ আরো দুটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

বেনগাজি, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় আজদাবিয়ার পর তেল বন্দর ব্রেগাসহ আরো দুটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো লড়াই ছাড়াই ঊপকূলীয় শহর ব্রেগা ও উজালার দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। গাদ্দাফি অনুগত বাহিনীকে হটিয়ে শনিবার আজদাবিয়ার দখল নেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬৩০ ঘ.