১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মস্কোয় শপিংমলে গরম পানির পাইপ ফেটে নিহত ৪

‘ভ্রিমিনা গোদা’ নামের ওই শপিংমলটি ২০০৭ সালে উদ্বোধন হয়। যেখানে দেড় শতাধিক দোকান রয়েছে।

রয়টার্স

Published : 22 Jul 2023, 10:21 PM

Updated : 22 Jul 2023, 10:21 PM

মস্কোর পশ্চিমাঞ্চলে একটি শপিংমলে গরম পানির পাইপ ফেটে অন্তত চারজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শনিবারের ওই ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

ঘটনার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো ভবন জুড়ে পানির বন্যা এবং একটি দরজা দিয়ে বাষ্প প্রবাহিত হচ্ছে।

‘ভ্রিমিনা গোদা’ নামের ওই শপিংমলটি ২০০৭ সালে উদ্বোধন হয়। যেখানে দেড় শতাধিক দোকান রয়েছে।

মেয়র জানান, “আমরা আহত সবার চিকিৎসার ব্যবস্থা করেছি।”