২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চীন ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘উত্তর কোরিয়াকে অনুকরণ করছে’: তাইওয়ান

তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সাগরে চীন বৃহস্পতিবার ১১ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দ্বীপদেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়।

চীন ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘উত্তর কোরিয়াকে অনুকরণ করছে’: তাইওয়ান

ছবি: বিবিসি ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2022, 10:21 PM

Updated : 04 Aug 2022, 10:21 PM

তাইওয়ানের চারপাশের সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়াকে ‘অনুকরণ’ করছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয় এ অভিযোগ করেছে।

দ্বীপদেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার তাইওয়ানের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সাগরে ১১ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে কঠোর প্রতিক্রিয়া দেখাতে সামরিক মহড়া শুরু করা ক্ষুব্ধ চীন তাইওয়ানের উপকূলের মাত্র কয়েকমাইল দূরে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বিবিসি জানায়, উত্তর কোরিয়া চীনের শক্তিশালী মিত্র দেশ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্প্রতি কয়েকমাসে বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আঞ্চলিক উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে।

এবার চীনও ক্ষেপণাস্ত্র ছুড়ে একই কাজ করছে বলে তাইওয়ান অভিযোগ করেছে। তাইওয়ানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলেছে, “অন্য দেশের জলসীমায় ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর উত্তর কোরিয়ার দৃষ্টান্তই চীন অনুসরণ করছে।”

চীন সামরিক মহড়ায় দীর্ঘ-পাল্লার ‘লাইভ-ফায়ার এক্সারসাইজ’ করছে। তারা যে ছয়টি পয়েন্টে মহড়া করছে তার ‍অন্তত তিনটি সমুদ্রে তাইওয়ানের দাবি করা ১২ নটিক্যাল মাইলের মধ্যে। এই এলাকার সমুদ্র এবং আকাশ নিজেদের বলে দাবি করে তাইওয়ান।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে; সে হিসেবে, তাইওয়ান চীনেরই অংশ। অন্যদিকে, তাইওয়ানের অনেক নাগরিকই স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হোক বা না হোক তাদের স্বশাসিত দ্বীপটিকে পৃথক দেশ মনে করেন।