২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ

এর আগে আফগান পুলিশ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছিল।উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল।

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 07:45 PM

Updated : 21 Jan 2024, 07:45 PM

রাশিয়ার নিবন্ধিত একটি ভাড়া করা উড়োজাহাজ ৬ আরোহী নিয়ে আফগানিস্তানে রাডার স্ক্রিন থেকে নিখোঁজ হয়ে গেছে বলে রোববার জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে আফগান পুলিশ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছিল।উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। 

এটি থাইল্যান্ডের পাত্তায়ায় উতাপাও বিমানবন্দর থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

উড়োজাহাজটি রাডার স্ক্রিন থেকে উধাও হওয়ার প্রায় ২৫ মিনিট আগে পাইলট জ্বালানি কমে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিল এবং উড়োজাহাজটি তখন হয়ত তাজিকিস্তানের বিমানবন্দরে নামার চেষ্টা করত।

কিন্তু পাইলট তখন জানান যে একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এবং তারপর দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হওয়ার কথা জানান বলে জানিয়েছে রাশিয়ার পত্রিকা শট। তবে পত্রিকটির দেওয়া খবর যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটি শিডিউলে থাকা বাণিজ্যিক ফ্লাইট ছিল না কিংবা ভারতের ভাড়া করা উড়োজাহাজ ছিল না। তারা এবিষয়ে বিস্তারিত আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে।

ফ্লাইটটিতে করে রোগীদেরকে থাইল্যান্ড থেকে মস্কোয় নিয়ে যাওয়া হচ্ছিল। একজন রোগীর অবস্থা ছিল গুরুতর। সে ছিল এক রুশ নাগরিক। তাকে পাত্তায়ার একটি হাসপাতাল থেকে রাশিয়ায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে আইআরএ বার্তা সংস্থা।