২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধ বিমান কিনেছে

ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার প্রথমবারের মতে এই বিমান কেনার খবর নিশ্চিত করে জানিয়েছেন।

ইরান রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধ বিমান কিনেছে
ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 28 Jan 2025, 06:26 PM

Updated : 01 Sep 2026, 11:24 AM

এক নজরে

ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার প্রথমবারের মতে এই বিমান কেনার খবর নিশ্চিত করে জানিয়েছেন।

রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনেছে ইরান। ইরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। তেহরান ও মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগের মধ্যে এ খবর এল।

এই প্রথম কোনও ইরানি কর্মকর্তা রুশ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন। তবে রেভল্যুশনারি গার্ডস কমান্ডার আলি শাদমানি ঠিক কতগুলো বিমান কেনা হয়েছে এবং সেগুলো ইতোমধ্যে ইরানে পৌঁছেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের উপ-সমন্বয়ক আলী শাদমানি বলেন, “প্রয়োজন হলেই আমরা আমাদের বিমান, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করতে সামরিক সরঞ্জাম ক্রয় করি।”

ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইসরাইলকে ইঙ্গিত করে শাদমানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শত্রুরা যদি বোকার মতো কাজ করে, তবে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হবে এবং তাদের অধিকৃত অঞ্চলে কোনোও নিরাপত্তা থাকবে না।”

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে ইরানের তাসনিম সংবাদ সংস্থা ইরানের রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করার খবর জানিয়েছিল।

তাছাড়া, সম্প্রতি জানুয়ারির শুরুর দিকে ইরান এবং রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যেখানে তারা তাদের 'সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা' বাড়াতে রাজি হয়েছে, যদিও অস্ত্র স্থানান্তরের ব্যাপারে তারা কিছু উল্লেখ করেনি।

ইরানের বিমান বাহিনীতে কয়েক ডজন পুরনো বিমান রয়েছে, এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন মডেলের বিমান রয়েছে।