২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের জন্য নুসুকের ব্যাগ, কী আছে সেখানে

সৌদি আরবে হজযাত্রীর জন্য যে জিনিসগুলো দরকারি, সেসব বিষয় মাথায় রেখেই উপহারের ব্যাগ সাজিয়েছে নুসুক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

সৌদি আরবের আল বাইত গেস্টস ক্যাম্পে হজযাত্রীদের সহায়ক একটি করে ব্যাগ উপহার দিয়েছে সরকারি নুসুক প্ল্যাটফর্ম।

হজযাত্রীদের জরুরি কাজে লাগে এমন বেশকিছু জিনিসপত্র দেওয়া হয়েছে ব্যাগের ভেতরে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা গেছে, ব্যাগটির ভেতরে রয়েছে জায়নামাজ, ছাতা, কুশন ও পানির বোতল। 

সেইসঙ্গে ময়েশ্চারাইজার, স্যানিটাইজার, স্প্রে, টুথপেস্ট, ব্রাশ ও ফ্যান এবং হজযাত্রীদের সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্র বহনের জন্য আরও দুটি কাপড়ের ব্যাগ দেওয়া রয়েছে ভেতরে। এছাড়া ব্যাগটিতে রয়েছে ইউএসবি কানেকশন।

সৌদি আরবে হজপালনের ক্ষেত্রে হজযাত্রীর জন্য যে জিনিসগুলো দরকারি, সেসব বিষয় মাথায় রেখেই হজ প্যাকেজের উপহারের ব্যাগ সাজিয়েছে নুসুক।

নুসুক সৌদি আরবের সরকারি প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধন, হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা দেওয়া হয়ে থাকে। আর ‘আল বাইত গেস্টস’ সৌদি আরবের অন্যতম বড় হজ এজেন্সি। আল বাইতের হজ প্যাকেজে হজযাত্রীদের ব্যাগ উপহার দিয়েছে নুসুক।