২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেপ্তার

ভ্লাদিভস্তোক আদালত ওই সেনার নাম গরডন ব্ল্যাক বলে জানিয়েছে এবং তাকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দি রাখার নির্দেশ দিয়েছে।

চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনারা। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 07 May 2024, 04:45 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

রাশিয়ায় গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা। আদালত তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে।

ভ্লাদিভস্তোক আদালতের প্রেস অফিসের বরাত দিয়ে মঙ্গলবার রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া (আরআইএ) এ খবর প্রকাশ করেছে।

রিয়ার খবরে বলা হয়, আদালত ওই সেনার নাম গরডন ব্ল্যাক বলে জানিয়েছে এবং তাকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দি রাখার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সোমবার বলা হয়, তারা তাদের এক সেনাসদস্য রাশিয়ায় আটক হওয়ার খবর জানতে পেরেছে। তবে তারা তাদের আটক সেনাসদস্যের নাম প্রকাশ করেনি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আটক সেনাসদস্য দক্ষিণ কোরিয়ায় দায়িত্বরত ছিলেন।

অন্য এক মার্কিন কর্মকর্তা বলেন, আটক সেনাসদস্যের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে অর্থ চুরির অভিযোগ উঠেছে।

রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।