ছেলে হওয়ায় চার্লস ছিলেন অখুশি, ডায়ানার নতুন অডিওতে প্রকাশ
ডায়ানা ১৯৯০ এর দশকে তার কিছু কথা রেকর্ড করেছিলেন, যেগুলো ১৯৯৭ সালে তার মৃত্যুর আগ দিয়ে লেখক অ্যান্ড্রু মর্টনকে গোপনে সরবরাহ করেছিলেন।
ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের জন্মের দুই বছর পর তাই ভাই প্রিন্স হ্যারির জন্ম হলে তাতে ‘খুশি ছিলেন না’ তাদের বাবা রাজা তৃতীয় চার্লস।
সিএনএন লিখেছে, উইলিয়াম-হ্যারির মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার সাম্প্রতিক প্রকাশিত একটি অডিও থেকে এমনটাই জানা গেছে।
ডায়ানা ১৯৯০ এর দশকে তার কিছু কথা রেকর্ড করেছিলেন, যেগুলো ১৯৯৭ সালে তার মৃত্যুর আগ দিয়ে লেখক অ্যান্ড্রু মর্টনকে গোপনে সরবরাহ করেছিলেন।
আসছে বছর ‘ডায়ানা: দ্য রেস্ট অব হার স্টোরি’ নামে একটি ডকুমেন্টারি বের হওয়ার আগে প্রথমবারের মতো কিছু অডিও শোনা যাচ্ছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02BvYFvsxXxn8dGFrzn9j39E9hPhRthLFnioovHWQrC9Vzc55QM7VraLwvegQAZ8Fkl ]
