২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন ধোঁয়াশায় ঢাকল দিল্লি, ফ্লাইট ব্যাহত হওয়ার আশঙ্কা

শীতের শুরু থেকেই অতিরিক্ত মাত্রার বায়ু দূষণ থেকে সৃষ্ট ধোঁয়াশায় দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে দিল্লিবাসী।

ঘন ধোঁয়াশায় ঢাকল দিল্লি, ফ্লাইট ব্যাহত হওয়ার আশঙ্কা
ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 03 Jan 2025, 05:42 PM

Updated : 01 Sep 2026, 11:20 AM

এক নজরে

শীতের শুরু থেকেই অতিরিক্ত মাত্রার বায়ু দূষণ থেকে সৃষ্ট ধোঁয়াশায় দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে দিল্লিবাসী।

ভারতের রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশায় ঢাকা পড়েছে। ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার কর্মকর্তারা।

কারণ, বায়ুর মানের অবনতির কারণে কিছু অঞ্চলে দৃশ্যমানতা শূন্যে নেমেছে। শীতের শুরু থেকেই অতিরিক্ত মাত্রার বায়ু দূষণ থেকে সৃষ্ট ধোঁয়াশায় দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে দিল্লিবাসী।

দূষিত বায়ুর সঙ্গে লড়াই করা দিল্লি সুইজারল্যান্ডের গ্রুপ আইকিউএয়ারের শুক্রবারের লাইভ র‍্যাংকিং এ বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলির মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে।

দিল্লির একটি বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, এখনও কোনও ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা বাতিলের খবর পাওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এক্স-অ্যাকাউন্টে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বায়ুর মান খারাপ হওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা উড়োজাহাজগুলো অবতরণে জটিলতার সম্মুখীন হতে পারে।

ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এবং স্পাইসজেটও সোশ্যাল মিডিয়ায় প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

অ্যাভিয়েশন বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত ২০টি ফ্লাইটে গড়ে আট মিনিট বিলম্ব হয়েছে। রাজধানীর কয়েকটি ট্রেন চলাচলও বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

ভারতের দূষণ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিল্লির বায়ুর মান ছিল 'খুবই খারাপ'। সূচকে শূন্য থেকে ৫০ স্কোর আসলে তা 'ভাল' বায়ুমান বিবেচনা করা হয়। সেখানে দিল্লির স্কোর ৩৫১।