ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক
যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির জয় পরবর্তী কাজের জন্য খুব বেশি সময় হাতে নেই। তাই প্রধানমন্ত্রী সুনাককে জলদিই ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে।
যুক্তরাজ্যে নির্বাচনে শোচনীয় হারের পর প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারি বাসবভন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বিদায়ের আগে শেষ ভাষণ দিতে চলেছেন।
নির্বাচনে বিরোধীদল লেবার পার্টি নিরঙ্কুশ জয় পাওয়ার পর নেতা স্টারমারের নতুন প্রধানমন্ত্রী হওয়া এবং সরকার গঠনের কাজ করার জন্য খুব বেশি সময় হাতে নেই।
তাই ঋষি সুনাককে ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে জলদিই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
বিদায়ী ভাষণ দিয়ে ঋষি সুনাক ডাউনিং স্টি্রট ছাড়বেন।এরপর তিনি যাবেন রাজার কাছে পদত্যাগপত্র দিতে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন সুনাক।
জয়ী লেবার নেতা কিয়ার স্টারমারের সঙ্গেও রাজা দেখা করবেন। সেখানে তাকে আনুষঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।
এরপর স্টারমার ডাউনিং স্ট্রিটের বাইরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবেন এবং ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন।
তাকে রীতিমাফিক হাততালি দিয়ে স্বাগত জানাবেন স্টাফরা। সেখানে যাওয়ার পর সরকারি কর্মকর্তারা তাকে কাজ বুঝিয়ে দেবেন।
