Published : 14 Jul 2026, 03:22 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পিক্যাক্স পবর্ত দখল করে নেবে। ওয়াশিংটন ইরানে তীব্র হামলা চালিয়ে যাবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার সালেম রেডিও নেটওয়ার্কের টক শো ‘হিউ হিউইট শো’ এ ট্রাম্প বলেন, “আমরা পিক্যাক্স পবর্ত দখল করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলেন।
“আমরা (পিক্যাক্স পবর্তের) দিকে কড়া নজর রাখছি। আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তারা তাদের পারমাণবিক পরিস্থিতি নিয়ে ভালো নেই।
“আমরা যখনই এর কথা শুনি, আমরা এটি উড়িয়ে দেই। তাই তারা এটি নিয়ে কথা বলা পছন্দ করে না। তবে আমরা সম্ভবত খুব শিগরগিরই পিক্যাক্সে একটি আঘাত হানব।”
রয়টার্স জানিয়েছে, পিক্যাক্স পবর্ত ইরানের ইসফাহান প্রদেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এই অত্যন্ত সুরক্ষিত পবর্তটির অনেক গভীরে দুটি টানেল কমপ্লেক্স আছে যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী ব্যাঙ্কার ব্লাস্টার বোমাও পৌঁছতে পারবে না বলে ধারণা বিশেষজ্ঞদের।
পিক্যাক্স পর্বতের (স্থানীয় নাম কুহ-ই কোলাং গাজলা) ওই সুরক্ষিত টানেল কমপ্লেক্সে ইরানের গোপন পারমাণবিক স্থাপনা আছে বলে ধারণা করা হয়।
এর আগে ট্রাম্প ইরানের জাহাজের ওপর ফের মার্কিন নৌ-অবরোধ বহাল করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে এই প্রণালি দিয়ে যাতায়াত করা সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আদায় করা হবে বলেও জানান তিনি।
দুই পক্ষ আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা দিয়েছেন তিনি।
‘হিউ হিউইট শো’তে তিনি বলেছেন, ““আজ রাতে ইরানে খুব জোরালোভাবে আঘাত হানা হবে আর আমরা আগামীকালও তাদের ওপর জোরালো আঘাত হানব। আর এ ক্ষেত্রে তারা কিছুই করতে পারবে না।”
আরও পড়ুন:
ফের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালিতে ট্যাংকার আক্রান্ত
হরমুজে নৌ-অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের, ২০ শতাংশ টোল আদায়ের পরিকল্পনা