অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় হাজারো মানুষ বিদ্যুৎহীন
তাসমানিয়ার বসবাসকারী প্রায় ৫৭০,০০০ জন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।
তাসমানিয়ার বসবাসকারী প্রায় ৫৭০,০০০ জন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ রাজ্য তাসমানিয়ায় শৈত্যপ্রবাহে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় কারণে প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি তাসনেটওয়ার্কস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানিয়েছে, “আজ সকালে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।” দেশটির আবহাওয়া পূর্বাভাসকারী ওয়েবসাইটে বলেছে, তাসমানিয়ার বসবাসকারী প্রায় ৫৭০,০০০ জন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। তাসমানিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ফেলিক্স এলিস একটি টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে বৈদ্যুতিক লাইনে অনেক ক্ষতি হয়েছে। এদিকে, কর্তৃপক্ষ বন্যার জন্য সতর্কতা জারি করেছে। তারা বলছেন, তাসমানিয়ানরা বেশ কয়েক দিনের জন্য বিচ্ছিন্ন থাকতে পারে। তাসমানিয়া স্টেট ইমার্জেন্সি সার্ভিসের নির্বাহী পরিচালক মিক লো এক বিবৃতিতে বলেন, ‘বাড়িঘর প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাস্তায় চলাচলের সুযোগ নাও থাকতে পারে।’ সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সহায়তার জন্য ৩৩০টি অনুরোধ পেয়েছে কর্তৃপক্ষ। তাসমানিয়া মূল ভূখণ্ডের শহর মেলবোর্ন থেকে ৪৪৫ কিলোমিটার দূরে।
