২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়; চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন
ছবি: খালিজ টাইমস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন ৫ জুন হবে হজ।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।

ফলে মঙ্গলবার জিলকদ মাসের শেষ দিন। পরদিন বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পর দিন ৬ জুন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদ উদযাপন হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও ব্রুনেইতে কোরবানির ঈদ উদযাপন হবে ৭ জুন।