২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ ট্যাংকের ইউক্রেইনীয় দাবি প্রত্যাখ্যান জার্মান মন্ত্রীর

কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক ইউক্রেইনকে সরবরাহ করেনি বলে জানিয়েছেন তিনি।

যুদ্ধ ট্যাংকের ইউক্রেইনীয় দাবি প্রত্যাখ্যান জার্মান মন্ত্রীর

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 04:09 PM

Updated : 12 Sep 2022, 04:09 PM

ইউক্রেইনকে মূল ব্যাটেল ট্যাংক সরবরাহ করার দাবি ফের প্রত্যাখ্যান করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।

“কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক সরবরাহ করেনি,” সোমবার বার্লিনে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট।

“জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা,” বলেন তিনি।

তিনি আরও বলেছেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে নেটোর বেঁধে দেওয়া জিডিপির ২ শতাংশ সামরিক ব্যায়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে।

তিনি বলেন, “আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির ২ শতাংশ, কোনো অজুহাত ছাড়াই এ অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষাণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারবো না এ পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার।”