তেল আবিব-বৈরুতে ফ্লাইট বাতিল করল এয়ার ফ্রান্স
এয়ারলাইন্সটি রোববার তাদের ফ্লাইট চলাচল বাতিল করেছে। অন্তত সোমবার পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার কারণে তেল আবিব এবং বৈরুতে ফ্লাইট চলাচল বাতিল করেছে এয়ার ফ্রান্স।
এয়ারলাইন্সটি রোববার তাদের ফ্লাইট চলাচল বাতিল করেছে। অন্তত সোমবার পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী রোববার ইসরায়েলে রকেট এবং ড্রোন হামলা চালানো এবং ইসরায়েল লেবাননে প্রায় ১০০ জঙ্গিবিমান হামলা চালানোর পর এয়ার ফ্রান্স এ পদক্ষেপ নিল।
এয়ারলাইন্সটি এক বিবৃতিতে বলেছে, এই রুট চালু করতে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করে দেখতে হবে। কাস্টমার ও ক্রুদের নিরাপত্তাই তাদের পূর্ণ অগ্রাধিকার বলে জানিয়েছে এয়ার ফ্রান্স।
ওদিকে, জার্মানির লুফথানসা এয়ারলাইন্সও বৈরুতে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। আর ২ সেপ্টেম্বর পর্যন্ত তেল-আবিব এবং তেহরানে ফ্লাইট চলাচল বন্ধ রাখবে এয়ারলাইন্সটি।
