২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল তেহরান।

ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রয়টার্স

Published : 24 Nov 2024, 11:47 PM

Updated : 01 Sep 2026, 11:11 AM

এক নজরে

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল তেহরান।

ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল দেশটিতে। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানি একথা জানিয়েছেন।

রোববার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারেই লারিজানি একথা জানান।

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় তিন দফা জঙ্গি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলে ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক সপ্তাহ পর ইসরায়েল ওই হামলা চালিয়েছিল।

ইসরায়েলের সেই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।