২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি: নিরাপত্তা পরিষদের অনুমোদন

বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2015, 09:57 PM

Updated : 26 Jul 2022, 12:03 PM

চুক্তি অনুযায়ী, আগামী এক দশকের মধ্যে ইরান যদি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে নিরাপত্তা পরিষদ দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

দীর্ঘ আলোচনার পর গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই চুক্তি সাক্ষর হয়।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরান দীর্ঘ মেয়াদের জন্য তাদের পারমানবিক প্রকল্পের কাজ কমিয়ে আনবে।

পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ।

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের আলোচনার পর উভয় পক্ষ এই চুক্তিতে উপনীত হয়।

তবে চুক্তি হলেও ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) নিরাপত্তা পরিষদের কাছে তাদের প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না।

আইএইএ প্রতিবেদন জমা দেয়ার জন্য অন্তত ৯০ দিন সময় হাতে পাবে। কারণ চুক্তি অনুযায়ী, চুক্তি সাক্ষরের ৯০ দিনের মধ্যে বিশ্ব শক্তি চাইলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে পারবে।

সোমবার ইউরোপীয় ইউনিয়নও ইরানের পরমাণু চুক্তিতে অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও কংগ্রেসে চুক্তিটি উত্থাপন করেছে। আগামী ৬০ দিন যেটা পর্যালোচনা করা হবে।