২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিকিউলো সেক্স টেপ: ৫ জন গ্রেপ্তার

পোষাক বিক্রয়কারী জাপানি মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিকিউলোর একটি শাখার ট্রায়াল রুমে ধারণ করা একটি সেক্স টেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেইজিং পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

রোববার বেইজিং টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ইউনিকিউলোর বেইজিং আউটলেটের ট্রায়াল রুমে ধারণ করা ওই ভিডিও ক্লিপটি গত সপ্তাহে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে ওঠে।

চীনা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, বুধবার ভিডিওটি ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটির ওই যুগলকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্রেতাদের মধ্যে চমক সৃষ্টি করে প্রচারণা চালানোর উদ্দেশ্যে ভিডিওটি সচেতনভাবে ধারণ করা হয়ে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ক্লিপটি ছাড়ার পরপরই এটি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইয়িবোতে ও মোবাইল ম্যাসেজিং সার্ভিস উয়িচ্যাটের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করার পরপরই চীনে ইউনিকিউলোর আউটলেটগুলোর সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

চীনের অনলাইন রেগুলেটর সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) বলেছে, “ভিডিও ফুটেজটির বিতরণ সমাজতান্ত্রিক মূল্যবোধ বিরোধী।”

বিষয়টি নিয়ে তদন্তে অনলাইন অপারেটরদের সহায়তা করার আহ্বান জানিয়েছে সিএসি।

বেইজিং টেলিভিশন বলেছে, “পুলিশ দুটি প্রধান বিষয় তদন্ত করে দেখছে: অনৈতিক এই ভিডিওটি কে পোস্ট করেছে এবং এটি ব্যবসাটির হাইপ তৈরির প্রচেষ্টার অংশ কিনা।” 

পাবলিসির চমক হিসেবে ভিডিওটি ছাড়া হয়েছে প্রমাণ পাওয়া গেলে ইউনিকিউলোকে দুই লাখ থেকে ১০ লাখ ইউয়ান জরিমান এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানিয়েছে দৈনিক চায়না।