গাজায় বিস্ফোরণে হামাস ও ইসলামিক জিহাদের গাড়ি ধ্বংস
ফিলিস্তিনের গাজা শহরে এক বিস্ফোরণে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যদের মালিকানাধীন ছয়টি গাড়ি ধ্বংস হয়েছে।
রোববারের এ হামলায় কেউ হতাহত না হলেও এতে প্রতিশোধমূলক হামলার হুমকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গাজার হামাস অধ্যুষিত একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে, এতে ওই এলাকার ঈদের আনন্দ ম্লান হয়ে যায়।
এক বিবৃতিতে হামলাকারীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তাদের ‘খুঁজে বের করে শাস্তি’ দেওয়ার কথা জানিয়েছে হামাস। হামলাকারীরা গাজাবাসী ফিলিস্তিনি বলে সন্দেহ করছে হামাস।
এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে গাজার ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার প্রতি সহানুভূতিশীল ফিলিস্তিনিদের চ্যালেঞ্জের মুখে পড়েছে হামাস।
কট্টরপন্থী এসব ফিলিস্তিনিরা গাজার কঠোর শরিয়া আইন প্রবর্তন করতে ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়।
