জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ
জাতিসংঘে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে পাকিস্তান।
পাক সেনাবাহিনী ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভারস গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তানে (ইউএনএমওজিআইপি) এ অভিযোগ দায়ের করেছে। বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, “পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় বেসামরিক মানুষজনের ওপর ভারতের মর্টার ও মেশিনগানের মতো ভারী অস্ত্র ব্যবহারের বিষয়টি তুলে ধরেছে।”
ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি তদন্ত করে দেখতে ইউএনএমওজিআইপি’কে অনুররোধও জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার শিয়ালকোটে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়ে অন্তত ৩ বেসামরিক মানুষ নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
