গ্রিসে দাবানল, ধ্বংসের হুমকির মুখে ঘরবাড়ি
গ্রিসে ছড়িয়ে পড়ছে দাবানল। রাজধানী এথেন্সের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ এবং দক্ষিণাঞ্চলীয় পেলোপোনিজ উপদ্বীপে ঘরবাড়ি পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। পালাচ্ছে লোকজন। অগ্নিনির্বপণ কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজধানীর বাইরে পার্বত্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।শহরের নানান জায়গা ঢাকা পড়েছে ঘন ধোঁয়ায়। আশেপাশের আবাসিক এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সে চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপণ কর্মীরা।
পল্লী এলাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকায় পেলোপোনিজ এলাকায় বেশকিছু গ্রামবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। এথেন্সের বাইরে জোর বাতাসে ছড়িয়ে পড়ছে আগুন। বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে অধিবাসীরা।
গ্রিসে দাবানল অস্বাভাবিক ঘটনা না হলেও স্থানীয় গণমাধ্যম বলছে, সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এটি গ্রিসে ভয়াবহ দাবানল।
