২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস প্রধানের সঙ্গে সৌদি বাদশাহর বিরল বৈঠক

ফিলিস্তিনের গেরিলা দল হামাস প্রধান খালেদ মেশাল ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের বাদশাহ সালমানসহ উর্ধ্বতন সৌদি কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jul 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

হামাসের একটি সূত্র শুক্রবার একথা জানিয়েছে।কয়েকবছরের মধ্যে দু’পক্ষের মধ্যে এটিই প্রথম বৈঠক।

এর মধ্য দিয়ে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ সদস্যদের সঙ্গে সৌদি আরবের বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রীরা একত্রিত হলেন। ফিলিস্তিনের ঐক্য এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন বলে জানিয়েছে হামাস সূত্র।

ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী ফাতাহ দলের সঙ্গে রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধের পর ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। ইসরায়েলের সঙ্গে হামাস তিনবার যুদ্ধে জড়িয়েছে। ইসরায়েলকে ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছে দলটি।

সৌদি আরবে বাদশাহ সালমান জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে হামাসের সঙ্গে দেশটির সম্পর্কের উন্নতি ঘটেছে।