জাপানে টাইফুন নাংখার আঘাত
জাপানের দক্ষিণাঞ্চলের সাড়ে ৩ লাখ বাসিন্দাকে টাইফুন নাংখার আঘাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিবিসি বলছে, বৃহস্পতিবার দিনের শেষভাগে নাংখা শিকোকু দ্বীপে আঘাত হানে। এর প্রভাবে দ্বীপটি ও এর আশপাশের অঞ্চলে মুষলধারে বৃষ্টির পাশাপাশি প্রায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, নাংখার আঘাতে এ পর্যন্ত অন্ততপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং অন্ততপক্ষে ৩১ জন আহত হয়েছেন।
শুরুতে নাংখাকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসাবে খাটো করে দেখা হলেও এর প্রভাবে অঞ্চলটিতে প্রবল বাতাস ও ঝড় হতে পারে বলে হুঁশিয়ার করেছিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর সমুদ্র উপকূলে বিশাল বিশাল ঢেউ দেখা গেছে।
