২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নৌ জাহাজে আইএস এর রকেট হামলা

ভূমধ্যসাগরে মিশরের নৌ বাহিনীর জাহাজে রকেট হামলা চালানোর কথা জানিয়েছে সিনাইয়ের ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 11:38 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

সিনাই প্রভিন্স নামক এ জঙ্গি দলটির হামলার মূল লক্ষ্য সিনাই উপদ্বীপের মিশরীয় সেনা ও পুলিশ। ২০১৩ সালে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর সিনাইয়ের জঙ্গি হামলায় শ’শ’ মানুষ মারা গেছে।

দলটি বৃহস্পতিবার অনলাইনে নৌজাহাজে রকেট হামলার ছবি প্রকাশ করে। ক্ষেপণাস্ত্রের মত দেখতে এ রকেটটি জাহাজের দিকে ধেয়ে যেতে এবং জাহাজের ওপর বিস্ফোরিত হতে দেখা যায়।

মিশরের কর্মকর্তারা বলেছেন, উপকূলে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে উপকূলরক্ষীদের জাহাজটিতে আগুন ধরে যায়।

গাজা উপত্যকার কাছে সিনাইয়ের রাফা শহরে এ ঘটনা ঘটে। সাগরে এ ধরনের ঘটনা বিরল। সিনাই প্রভিন্স মিশরের সেনাবাহিনীর ওপর একের পর এক হামলার ধারাবাহিকতায় এ হামলা চালায়।