২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেইম কোম্পানি নিনটেনডো’র প্রধান নির্বাহীর মৃত্যু

জাপানের ভিডিও গেইম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিনটেনডো জানিয়েছে, তাদের প্রধান নির্বাহী সাটুরু ইওয়াটা মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:33 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিবিসি বলছে, ক্যান্সারে ভুগে মাত্র ৫৫ বছর বয়সেই মারা গেলেন তিনি।

২০১৪ সালে সাটুরুর শরীরে অস্ত্রোপচার হয়েছিল। স্বল্প সময়ের মধ্যেই অনেকটা সেরে ওঠায় তিনি আবারও দায়িত্ব পালন শুরু করেছিলেন।

জাপানের গেইম সেক্টরের ক্ষেত্রে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন।

নিনটেনডোর সবচে জনপ্রিয় বেশ কয়েকটি ডিভাইসের নেপথ্যে তিনি ছিলেন বলে মনে করা হয়।

২০০০ সালে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন।

সর্বসাম্প্রতিক সময়ে মোবাইল গেইম সেক্টর দ্রুত বাড়তে থাকায় তাতে নিনটেনডোকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।