২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনকারী ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে ৫৬ দিন অনশনের পর এক ফিলিস্তিনি বন্দিকে জেল থেকে মুক্তি দিয়েছে ইসলায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

ইসলামিক জিহাদ কর্মী খাদের আদনানকে বিনা বিচারে এক বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি করে রেখেছিল ইসরায়েল।

গত মাসে আদনান অনশন বন্ধ করতে রাজি হওয়ার পর রোববার ইসরায়েল তাকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে পশ্চিম তীরের ইসলামিক জিহাদের কয়েকটি সূত্র।

গত ৪ মে থেকে অনশন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আদনান। পরে তার মুক্তি দেয়া নিয়ে ইসরায়েল চুক্তিবদ্ধ হলে ২৮ জুন অনশন ভাঙেন তিনি।

আদনানের মৃত্যু হলে গাজার যুদ্ধবিরতি ভেঙে পড়ে ফের সহিংসতা শুরু হওয়ার আশঙ্কায় ছিল ইসরায়েল ও ফিলিস্তিন দু’পক্ষই।

ইসরায়েল গত জুলাইয়ে আদনানকে দশমবারের মত আটক করে। প্রশাসনিক আটক নীতির আওতায় বিনা বিচারেই এতদিন তাকে আটকে রেখেছিল ইসরায়েল। আদনানের মৃত্যু হলে সহিংসতায় নামার হুমকি দিয়েছিল গাজার জিহাদিরা।