২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বাজারে ছুরি নিয়ে হামলায় নিহত ১

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেং শহরের একটি বাজারে ছুরিধারী এক ব্যক্তির হামলায় এক নারী নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jul 2015, 03:07 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শনিবারের এ ঘটনায় ওই ব্যক্তির ছুরির আঘাতে আরো ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 
 
ছুরি হাতে দেশটিতে চালানো ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা। 
 
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
স্থানীয় একটি দৈনিকের বরাতে সিনহুয়া জানিয়েছে, বিয়ে নিয়ে ঝগড়ার জেরে ৩২ বছর বয়সী এক ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
 
পরপর অনেকগুলো প্রাণঘাতী ছুরি হামলার ঘটনায় চীনারা উদ্বিগ্ন হয়ে আছে। ২০১৪ সালের মার্চে কুনমিংয়ের একটি ট্রেন স্টেশনে ব্যাপক ছুরিকাঘাতের ঘটনায় ৩১ জন নিহত হয়েছিলেন। 
 
ওই হামলার জন্য শিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দায়ি করেছিল চীনা কর্তৃপক্ষ। 
 
অন্যান্য দেশের তুলনায় চীনে সহিংস অপরাধের ঘটনা বিরল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ছুরি ও কুঠার নিয়ে হামলায় পরপর কয়েকটি ঘটনা ঘটেছে।