২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের মসজিদে হামলাকারী সৌদি নাগরিক

কুয়েতে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো আত্মঘাতীকে সৌদি নাগরিক বলে সনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2015, 03:44 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

রোববার কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হামলাকারী সৌদি নাগরিকের নাম ফাহাদ সুলিমান আব্দুল-মুহসেন আল-কাব্বা বলে জানিয়েছে কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ হামলাকারী শুক্রবার ভোরে বিমানযোগে কুয়েত বিমানবন্দরে এসে নামেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। 

শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত শিয়া মসজিদ ইমাম সাদেকে জুম্মার নামাজ চলার সময় চালানো ওই হামলায় ২৭ জন নিহত হন। এ হামলায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হন।

সৌদি আরবের নেজদ প্রদেশের ইসলামিক স্টেট (আইএস) বিলায়েত ডিভিসন এই হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এই গোষ্ঠীটিই সৌদি আরবের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করেছিল।