যুক্তরাজ্য গুগলের কর্মকর্তা ফ্রান্সে নিহত
গুগলের একজন নির্বাহী কর্মকর্তা ফ্রান্সের কানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
বিবিসি বলছে, নিহত নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য শাখার একজন কর্মকর্তা ছিলেন।
বিজ্ঞাপন ও বিপণন ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলন কান লায়ন ইভেন্টে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন।
এক বিবৃতিতে গুগল বলছে, “আমরা আমাদের দলের একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন সদস্যকে হারালাম। আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার ও বন্ধুদের পাশে আছি।”
তার পরিবারের প্রতি সম্মান জানিয়ে ওই কর্মকর্তার ব্যাপারে বিস্তারিত আর কোনোকিছু প্রকাশ করা হয়নি।
