সিরিয়ার কোবানিতে আইএসের হামলা, নিহত ১৫
তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কোবানিতে ইসলামিক স্টেটের (আইএস) একটি গাড়িবোমা বিস্ফোরণ ও হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার চালানো এসব হামলায় আরো প্রায় ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে রাখা আইএস চারমাস কোবানি অবরোধ করে রেখেছিল।
পাঁচমাস আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় কুর্দি বাহিনী শহরটি আইএস মুক্ত করে।
তারপর থেকে এই প্রথম শহরটিতে আইএস যোদ্ধারা গাড়িবোমা বিস্ফোরণ ও হামলা পরিচালনা করলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের তিন দিক থেকে চালানো আইএসের হামলা প্রতিরোধে কুর্দি যোদ্ধারা লড়াই করে যাচ্ছে।
