২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ৪ সেনা নিহত

সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে চার সেনা নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 02:01 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার গেদ-ওয়েন জেলায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ করে বিদ্রোহী-জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় একজন কর্মকর্ত বলেন, “আক্রমণকারীদের হামলা মোকাবিলা করে আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছি। কয়েকঘণ্টা ধরে লড়াই চলেছে। হামলাকারীদের হতাহতের সংখ্যা আমাদের জানা নেই।”

এই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

আগের দিন বিদ্রোহী-জঙ্গি ওই গোষ্ঠীটি আদাদো শহরে হামলা চালালে আট জঙ্গি নিহত হন।

আল-শাবাব মুসলিমদের পবিত্র রমজান মাসে মোগাদিসুতে সরকারি বাহিনীর ঘাঁটি ও আফ্রিকার শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে।