২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে ইরাকি জঙ্গি বিমান বিধ্বস্তের দাবি আইএসের

ইরাকের আনবার প্রদেশের রামাদি শহরের উত্তর দিকে একটি ইরাকি জঙ্গি বিমান গুলিতে বিধ্বস্ত করার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2015, 03:37 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার নিজেদের একটি ট্যুইটার একাউন্টে এ দাবি জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। 
 
আইএস বিরোধী সুন্নি বাহিনী সাহবা জানিয়েছে, ইরাকি বিমান বাহিনীর রাশিয়ার তৈরি একটি সুখোই-২৫ জঙ্গি বিমানকে তারা রামাদির উত্তরে জলন্ত অবস্থায় বিধ্বস্ত হতে দেখেছে। 
 
সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশসহ ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখল করে রেখেছে। এদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী ও ইরানসমর্থিত শিয়া বেসামরিক বাহিনীর উপর নির্ভর করছে ইরাকি সরকার। 
 
আইএসের ট্যুইটার সাইটে বলা হয়েছে, রামাদির উত্তরের এলাকাগুলোতে হামলা চালানোর সময় ওই জঙ্গি বিমানটিকে গুলি করা হয়।
 
গেল মাসে উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ শহর আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয় আইএস জঙ্গিরা।