২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেগে উঠেছে ধূমকেতুতে নামা নভোযান ফিলা

ধূমকেতুতে নেমে ইতিহাস সৃস্টি করা ইউরোপীয় অবতরণ যান ফিলা আবারো সক্রিয় হয়ে উঠেছে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে । ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 06:23 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

ধূমকেতুতে নেমেছে ফিলা

গত নভেম্বরে মহাকাশযান রোজেটা থেকে আলাদা হয়ে এর অবতরণযান ফিলা ৬৭পি/চুরিয়মোভ-গেরাসিমেনকোয় নামে। পরবর্তীতে ৬০ ঘন্টা কাজের পর ফিলার সৌরচালিত ব্যাটারি ফুরিয়ে এলে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।

এরপর থেকে ধূমকেতুটি ক্রমেই সূর্যের আরো কাছাকাছি চলে আসায় আবার শক্তি ফিরে পেয়ে জেগে উঠেছে ফিলা। বলেছেন বিবিসি’র বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস।

ইতিহাসে প্রথমবারের মত ৪শ’ কোটি মাইল পথ পাড়ি দিয়ে ধূমকেতুতে নামে ফিলা| সৌরজগত সৃষ্টির সময়ের নানা তথ্যসহ আরো অনেক রহস্য উদঘাটনের আশা নিয়েই চুরিয়মোভে এ অভিযান চালাচ্ছেন বিজ্ঞানীরা।

মহাকাশযান রোজেটা ধূমকেতুর কাছে পৌঁছতে সময় লেগেছিল ১০ বছর। এরপর এটি থেকে আলাদা হয়ে ফিলা ধূমকেতুতে নামার সময় প্রায় ১ কিলোমিটার লাফিয়ে উঠে নির্ধারিত জায়গা থেকে কিছুটা দূরে গিয়ে থিতু হয়।

ফলে ফিলার অবস্থানটা ঠিক কোথায় তা নিয়ে তখন থেকেই ধোঁয়াশায় আছেন বিজ্ঞানীরা। তবে ইউরোপীয় মহাকাশ সংস্থা ‘ইএসএ’ বলেছে, ছবি এবং রোজেটা থেকে পাওয়া অন্যান্য তথ্য ও উপাত্তের ভিত্তিতে তারা ফিলার অবস্থান সনাক্ত করতে পারছেন।

এ অভিযানের মধ্য দিয়ে চুরিয়মোভের বিশ্লেষণ থেকে সৌরজগত সৃষ্টির সময়কার নানা তথ্য ছাড়াও পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্য সম্পর্কেও নতুন তথ্য বেরিয়ে আসতে পারে বলেই ধারণা বিজ্ঞানীদের।